রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন




গুলশান থানার সাবেক ওসি আমিনুল গ্রেফতার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১৫ am
জেলখানা arrested গ্রেফতার custody Arrest suspected observed crime charged গ্রেপ্তার আটক ধরপাকড় পুলিশ অভিযান মামলা আসামি কারাগার আদালত
file pic

টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া আমিনুল ইসলাম ঢাকার গুলশান থানায় সাবেক ওসি (তদন্ত) হিসেবে কর্মরর্ত ছিলেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে পুলিশ ট্রেনিং সেন্টারে তাকে গ্রেফতার দেখানো হয়।

টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের সূত্র জানায়, আমিনুল ইসলাম ঢাকার গুলশান থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। ৫ আগস্টের পর তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তার নামে ঢাকায় আদালতে পিটিশন মামলা হয়। বুধবার সেই মামলার গ্রেফতারের ওয়ারেন্ট টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে আসে।

এ ব্যাপারে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ বলেন, ‘ওয়ারেন্ট আসার পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’

তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে তা তিনি বলতে পারেননি। আমিনুল ইসলামকে মির্জাপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD