শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন




যুগপৎ বা জোটের সিদ্ধান্ত নেয়নি এনসিপি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫০ pm
National Citizen Party NCP জাতীয় নাগরিক পার্টি ncp জাতীয় নাগরিক পার্টি এনসিপি পার্টির
file pic

চার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আট দলের যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে এমন সংবাদ ভিত্তিহীন। এনসিপি এখনো কোনো জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি। শনিবার দলের আনুষ্ঠানিক ফেসবুক পেইজে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীবের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

আরিফুল ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি সেটি নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল, কিন্তু পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয় এনসিপির কোন অবস্থান নেই। এনসিপি শুধুমাত্র উচ্চকক্ষে পিআর বিষয়ে একমত।
এছাড়া সন্ত্রাসী ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবির সঙ্গে এনসিপির সমর্থন থাকবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্রের কথা উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা আবদুল বাছিত আজাদ ও আহমদ আবদুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এই যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD