মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন




বিএনপি নেতা ফজলুর রহমানকে ক্ষমা চাইতে বলল ডাকসু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১২ am
Dhaka University TSC Teacher Student Centre tsc dhaka university public space public place Roads pavement public squares parks beaches square park beache Road পাবলিক প্লেস পাবলিক প্লেস পাবলিক পরিবহন ধূমপানমুক্ত ঢাবি du ঢাকা বিশ্ববিদ্যালয় ডিইউ Dhaka University tsc শিক্ষক ছাত্র কেন্দ্র টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু Dhaka University Central Students' Union DUCSU ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু DU
file pic

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের (দলীয় পদ স্থগিত) মন্তব্য অবমাননাকর অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। তাঁর মন্তব্যের জন্য শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের বিভেদমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

রোববার ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। এস এম ফরহাদ বর্তমানে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি। তিনিসহ ডাকসুর ২৫টি পদে ছাত্রশিবিরের প্যানেল জয় লাভ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির নেতৃস্থানীয় পর্যায় থেকে শিক্ষার্থীদের ‘বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক’, ‘ট্রেন্ডে গা ভাসানো’, ‘দাসী’ ও ‘পশ্চাদপদ’ বলে অভিহিত করা হয়েছে। একই সঙ্গে ফজলুর রহমান ‘ঢাকা বিশ্ববিদ্যালয় হাটহাজারী মাদরাসায় রূপান্তরিত হয়েছে’ বলেও মন্তব্য করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব মন্তব্যের মধ্য দিয়ে ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তার চরম বিদ্বেষ এবং সামাজিক বিভাজনের বর্ণবাদী মনোভাব প্রকাশ করেছেন। চব্বিশ-পরবর্তী বাংলাদেশে এমন ঘৃণ্য মনোভাবের বহিঃপ্রকাশ জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত।

সম্প্রতি একটি টকশো অনুষ্ঠানে ডাকসু নির্বাচন প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, ‘এটা কোনো ডাকসু ইলেকশন না। হাটহাজারী মাদরাসায় যত ছাত্র আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কাছাকাছি ছাত্র আছে। এটা সিনিয়র মাদরাসার একটা ইলেকশন। এই সর্বনাশটা করে গেছেন শেখ হাসিনা নিজে। কাজেই মাদরাসার ছেলেগুলো আলিম পাস করে ঢাকা ইউনিভার্সিটিতে দলে দলে এসে ভর্তি হচ্ছে। আর স্কুল-কলেজে যারা পড়ে তারা পেছনে চলে যাচ্ছে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD