শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন




দলের লোগো পরিবর্তন করছে জামায়াত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৮:১৫ am
Bangladesh Jamaat-e-Islami বাংলাদেশ জামায়াত ইসলামী
file pic

প্রতিষ্ঠার একশ’ বছরেরও বেশি সময় পর দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী। এ ব্যাপারে দলের নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। অচিরেই নতুন লোগোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে দলের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

সূত্র মতে, ১৯৪১ সালে প্রতিষ্ঠিত দলটির শুরুতেই নাম ছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এবার ১১৪ বছর পর দলীয় প্রতীক ঠিক রেখে লোগো পরিবর্তন করছে জামায়াত। এ ব্যাপারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, পৃথিবীটাই তো পরিবর্তনশীল।
পরিবর্তিত বিশ্বে জামায়াতও পরিবর্তন চায়। ইনসাফভিত্তিক একটি কল্যাণমুখী সমাজ কায়েম করতে চায়। সেসব চিন্তাধারা থেকে আমরাও দলীয় কর্মকাণ্ডসহ সবকিছুতেই নতুনত্ব আনতে চাই। এজন্য লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। খুব শিগগিরই এটা বাস্তবায়ন হবে। দলীয় সূত্রে জানা গেছে, দলটির প্রতীক দাঁড়িপাল্লা ঠিক রেখে কিছুটা জাতীয় পতাকার আদলে তৈরি হতে পারে নতুন এই লোগো।ঢাকা হোটেল

উল্লেখ্য, জামায়াতের লোগো পরিবর্তনের বিষয়টি গণমাধ্যমের নজরে আসে রোববার সকালে। এ সময় জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রাজধানীর বসুন্ধরায় আমীরের কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। সেখানে জাতীয় পতাকার আদলে জামায়াতে ইসলামীর একটি নতুন লোগো দেখা যায়। এরপর জামায়াতের লোগো নিয়ে নানা আলোচনা শুরু হয়।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। আমীরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে। তবে কোন লোগোটি ব্যবহার করা হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। আজকের এই লোগো ভুলবশত ছবিতে চলে আসছে। আগামী কয়েকদিনের মধ্যে লোগো চূড়ান্ত করা হবে। তিনি আরও বলেন, লোগো নিয়ে আমাদের নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে। চূড়ান্ত হলে সেটি আমাদের অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে।

কেন লোগো পরিবর্তন করা হচ্ছে- জানতে চাইলে মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের আগের লোগো আমরা কখনো অফিসিয়ালি ব্যবহার করিনি। বিভিন্ন গণমাধ্যমে ব্যবহার করা হতো। এখন থেকে অফিসিয়ালি লোগো ব্যবহার করা হবে।

স্প্যানিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেক্র জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রোববার সকাল ৯টায় জামায়াত আমীরের বসুন্ধরা কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের শুরুতেই স্পেনের রাষ্ট্রদূত জামায়াত আমীরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি স্পেনের দৃঢ় সমর্থন থাকবে। একইসঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে স্পেনের বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনাকালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমীর ডা. এসএম খালিদুজ্জামান এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD