বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন




আগুনের ঝুঁকি এড়াতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতা জারি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ৭:৩২ pm
class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল file pic Primary High school Class Students Student institution Education COLLEGE admission circular মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর স্কুল স্কুলে ভর্তি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয় মাউশি
file pic

সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাঠ পর্যায়ের শিক্ষা অফিসগুলোতে অগ্নি দুর্ঘটনা এড়াতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন এ নির্দেশনা দেন।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব অধিদপ্তর, দপ্তর, অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হওয়ার আগে নিজ নিজ রুমের সব বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার বন্ধ করতে হবে। পাশাপাশি এসির প্লাগ খুলে রাখা নিশ্চিত করতে বলা হয়েছে।

নোটিশে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ত্যাগের আগে এসব বিষয় যাচাই করে সতর্কতামূলক ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়। এটি সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ, জেলা ও উপজেলা শিক্ষা অফিস ও মাউশির সব আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে।

জানা গেছে, সম্প্রতি দেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর এ উদ্যোগ নিয়েছে অধিদপ্তর।

গত ১৪ অক্টোবর মিরপুরের শিয়ালবাড়িতে একটি রাসায়নিক গুদামে আগুনে ১৬ জনের মৃত্যু হয়। ১৬ অক্টোবর চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি তোয়ালে কারখানায় আগুন লাগে, যা প্রায় সাড়ে ১৭ ঘণ্টা পর নেভানো যায়।

সর্বশেষ ১৮ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা ২৭ ঘণ্টা পর সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। সেজন্য এবার শিক্ষাপ্রতিষ্ঠান নিরাপদে রাখতে সতর্কতা জারি করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD