শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন




ইসলামী ব্যাংকের দুই পদে চাকরির জন্য দেড় লাখ আবেদন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ ৭:১০ pm
বেকার exam jobs bd jobs bdjobs Career Circular chakrir khobor recruitment Candidate বেতন চাকরি খবর চাকুরি বাকরি চাকরিজীবী চাকুরে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরী মৌখিক পরীক্ষা প্রার্থী ক্যারিয়ার বিজ্ঞাপন পদ জব সার্কুলার কোম্পানি BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Bangladesh Public Service Commission psc বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Bangladesh Public Service Commission psc বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি
file pic

বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের প্রারম্ভিক পর্যায়ের দুই পদে চাকরি পেতে প্রায় দেড় লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। পদ দুটির নাম হলো ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)। ব্যাংকটি কতজন কর্মকর্তা নিয়োগ দেবে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। আগামী ১ নভেম্বর এই দুই পদে নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্যাংকটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন পর বিজ্ঞপ্তি দিয়ে কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বিপুল সাড়া মিলেছে। দুই পদের জন্য ১ লাখ ৪৬ হাজার শিক্ষার্থী আবেদন জমা দিয়েছেন। এই পরীক্ষার্থীদের থেকে সাড়ে তিন হাজার কর্মকর্তা নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে, তবে পুরো নিয়োগ হবে কয়েকটি ধাপে।

বিগত আওয়ামী লীগ সরকারের শেষ আট বছর ইসলামী ব্যাংক ছিল আর্থিক খাতের সমালোচিত চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। ওই সময় ব্যাংকটির প্রায় অর্ধেক টাকা একাই বের করে নেয় গ্রুপটি, যা এখন আদায় হচ্ছে না। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে যাওয়ার পর ব্যাংকটিতে প্রায় ১০ হাজার ৮৩৪ কর্মী নিয়োগ দেওয়া হয়। কোনো ধরনের নিয়োগ পরীক্ষা ছাড়াই এসব কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল। এস আলমের সময়ে নিয়োগ পাওয়া কর্মীদের মধ্যে শুধু চট্টগ্রাম জেলার কর্মী ছিলেন ৭ হাজার ২২৪ জন। চট্টগ্রামের সাত হাজারের বেশি কর্মীর মধ্যে আবার এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের নিজ উপজেলা পটিয়ার বাসিন্দা ছিলেন ৪ হাজার ৫২৪ জন। কোনো ধরনের নিয়মনীতি ছাড়া নিয়োগ পাওয়া কর্মীদের নিয়েই এখন বেকায়দায় রয়েছে ব্যাংকটি।

গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে যান এস আলম ও তাদের ঘনিষ্ঠ ব্যাংকটির কর্মকর্তারা। এরপর ব্যাংকটির দায়িত্ব নেন বাংলাদেশ ব্যাংকের নিয়োজিত স্বতন্ত্র পরিচালকেরা। ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। পর্ষদ পুনর্গঠনের পর ব্যাংকটি থেকে প্রায় চার হাজার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এখন ব্যাংকটি নতুন করে আবার প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে জনবল নিয়োগের পথে হাঁটছে।

জানা যায়, ব্যাংকটির নতুন করে জ্যেষ্ঠ কর্মকর্তাসহ আরও একাধিক পদে নিয়োগ দেবে। এর মাধ্যমে শূন্য হওয়া পদগুলোতে নিয়োগের পরিকল্পনা করছে ব্যাংকটি। জানতে চাইলে ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এম কামাল উদ্দীন জসীম প্রথম আলোকে বলেন, ‘আমরা পুরোপুরি পেশাদারত্ব বজায় রেখে নিয়োগ দিচ্ছি। এ নিয়ে কারও কোনো আপত্তি উঠবে না। সামনে আরও নিয়োগ বিজ্ঞপ্তি আসবে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD