বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন




দ্রোহের প্রতীক শহিদ ওসমান হাদির রাজকীয় বিদায়: মিজানুর রহমান আজহারী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ৫:৩০ pm
Mizanur Rahman Azhari Islamic scholar ড. মিজানুর রহমান আজহারী
file pic

দ্রোহের প্রতীক শহিদ ওসমান হাদির রাজকীয় বিদায়। হাদির মতো এমন দেশপ্রেমিক, আধিপত্যবাদ-বিরোধী ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন তরুণরাই আগামীর বাংলাদেশ বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা ড. মিজানুর রহমান আজহারী। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এসব মন্তব্য করেন তিনি।

মিজানুর রহমান আজহারী বলেন, দ্রোহের প্রতীক শহিদ ওসমান হাদির রাজকীয় বিদায়। ধূমকেতুর মতো এলেন। ন্যায় ও ইনসাফের বলিষ্ঠ কণ্ঠ হিসেবে গোটা জনপদে বিপ্লবের দাবানল ছড়িয়ে হঠাৎ রবের সান্নিধ্যে চলে গেলেন। নিশ্চয়ই আসমানে আমার ভাইকে এর চাইতেও বড় রাজকীয় অভ্যর্থনা জানানোর আয়োজন চলছে।

মিজানুর রহমান বলেন, জুমার নামাজের পরপরই গুলিবিদ্ধ, আবার পরের জুমার রাতেই শাহাদাত বরণ! পেয়েছেন কোটি মানুষের কান্না মিশ্রিত দুআ। সুবহানাল্লাহ! এ এক পরম সৌভাগ্য! হাদির মতো এমন দেশপ্রেমিক, আধিপত্যবাদ-বিরোধী ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন তরুণরাই আগামীর বাংলাদেশ।

তিনি আরও বলেন, শহিদের রক্ত কখনও বৃথা যায়না। ইনশাআল্লাহ ওসমান হাদি বেঁচে থাকবেন সহস্র মুক্তিকামী মানুষের ভালোবাসায়। অনুপ্রেরণা জোগাবেন প্রজন্ম হতে প্রজন্ম। সাহসের বাতিঘর হয়ে থাকবেন অগণন মানুষের হৃদয়ে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD