শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন




একদিনের ব্যবধানে স্বর্ণের দামে আবারও নতুন ইতিহাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১১:১০ pm
গহনা অলঙ্কার দুল চুড়ি হাড় সীতা পায়েল নূপুর অলংকার গয়না jewellery gold coin স্বর্ণ মুদ্রা সোনা
file pic

একদিনের ব্যাবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) থেকেই স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।

এর আগে শনিবারও (২৭ ডিসেম্বর) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওইদিন ভরিপ্রতি ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। যা ছিল দেশে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৬ হাজার ৫৩১ টাকা।

সবমিলিয়ে চলতি বছর এ পর্যন্ত মোট ৯১ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ২৭ বার। যেখানে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৩৫ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৪ সালে মোট ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD