বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন




বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬ ৫:৩৮ pm
Boi Mela Dhaka Book Fair Amor Ekushe Grantha Mela Ekushey Book Fair অমর একুশে গ্রন্থমেলা বইমেলা বই মেলা ফেব্রুয়ারি বাংলা একাডেমি চত্বর book fair নতুন বই উৎসব
file pic

বছরের শুরুতেই বরিশালের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলায় এবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাঁকজমকপূর্ণ ‘বই উৎসব’ অনুষ্ঠিত হয়নি। তবে উৎসব না হলেও বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বরিশাল জেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক ও কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। উৎসবের আমেজ না থাকলেও নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখে-মুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। অভিভাবকরাও বছরের প্রথম দিনে বই পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

বরিশাল জেলায় ১ হাজার ৭২৩টি প্রাথমিক বিদ্যালয়ে ১১ লাখ ৬৭ হাজার ২০৮টি বইয়ের চাহিদার বিপরীতে ১১ লাখ ৬৪ হাজার ৬০০ নতুন বই পৌঁছেছে। ‎বিভাগে মাধ্যমিক স্তরে ৬৯ লাখ ৬১ হাজার ৯৩০টি বইয়ের চাহিদার বিপরীতে ৪৭ লাখ ১০ হাজার ৫০৩টি।

এছাড়া কারিগরি ট্রেড, দাখিল, ভোকেশনালসহ অন্যান্য স্তরের মোট চাহিদা ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ৬৪৬টি আর প্রাপ্তি ১ কোটি ১৮ হাজার ৪৭৭টি। যার ৭৩ দশমিক ২৩ ভাগ নতুন বই পৌঁছেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD