বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন




কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬ ১০:৩৯ am
cool আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা Cold wave
file pic

রাজধানীতে শীতের তীব্রতা আরও বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার ঘনত্ব ও হিমেল হাওয়া। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা শহর। শীত ও কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

শুক্রবার (২ জানুয়ারি) ভোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায়।

এদিকে কুয়াশার কারণে অন্ধকারাচ্ছন্ন হয়েছিল রাজধানীর বেশ কয়েকটি এলাকা। এ সময় অনেক স্থানে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

ছুটির দিন থাকায় অন্য দিনের তুলনায় সড়কে মানুষের চলাচল কিছুটা কম ছিল। তবে যারা প্রয়োজনের তাগিদে বাইরে বের হয়ে, ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসে একাধিক গরম পোশাক পরেও শীতের তীব্রতা সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছিল।

এদিকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহণ এবং সড়ক যোগাযোগব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD