শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন




হৃদয়ের ‘হৃদয় জুড়ানো’ ডাবল সেঞ্চুরি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৫:২৭ pm
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টেস্ট ক্রিকেট Test cricket bcb টেস্ট দল Cricket-Bangladesh afg bangladesh Cricket-Bangladesh Cricket- Bangladesh
file pic

এক প্রান্তে উইকেটের পতন, অন্য প্রান্তে একাই লড়াই চালিয়ে যাওয়া। সিলেট টেস্টে তাওহিদ হৃদয়ের ব্যাটে যেন ধৈর্য আর দৃঢ়তার অন্য এক গল্প লিখল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হৃদয় জুড়ানো দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। তার এই কীর্তিতে বাংলাদেশের টেস্ট ইতিহাসে যোগ হলো ষষ্ঠ ডাবল সেঞ্চুরি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ব্যাট হাতে অনন্য এক ইনিংস খেলেছেন হৃদয়। ৩০৪ বলে ২০০ রান ছুঁয়েছেন হৃদয়। ইনিংসটি সাজিয়েছেন ১৯টি চার ও ৭ ছক্কায়। কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরে রেখে ব্যক্তিগত মাইলফলকের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটেও নতুন ইতিহাস গড়েছেন তিনি।

এর আগে টেস্টে বাংলাদেশের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান। মুশফিকের ব্যাট থেকে এসেছে তিনটি ডাবল সেঞ্চুরি। তামিম ও সাকিব করেছেন একটি করে। এবার তাদের পাশে নিজের নাম লেখালেন হৃদয়। বাংলাদেশের ষষ্ঠ ডাবল সেঞ্চুরিটি এল তার ব্যাট থেকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকাতেও জায়গা করে নিল হৃদয়ের এই কীর্তি। চার নম্বরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটিও এখন তার দখলে। এর আগে ২০২১ সালে মুমিনুল হকের করা ১১৫ রান ছিল সর্বোচ্চ।

এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান করে। বাংলাদেশের হয়ে ৯০ রানে ৬ উইকেট নিয়ে দারুণ বোলিং করেন হাসান মাহমুদ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে রেখে হৃদয়ের ব্যাটিংয়ে ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখছে স্বাগতিকেরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD