রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন




প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৫:০৯ pm
Primary scholarship exam পরীক্ষা প্রাথমিক ছাত্রী Secondary School Certificate Dakhil Equivalent SSC Result check Exam রেজাল্ট পদ্ধতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসির ফল ফলাফল
file pic

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে এ পরীক্ষা। টানা চার দিন পরীক্ষা চলার পর ৩১ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের বৃত্তি পরীক্ষা।

রোববার (২৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে। এতে সই করেছেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরীক্ষার তারিখ সমন্বয় করে নতুন সময়সূচি মাঠপর্যায়ে পাঠিয়েছে অধিদপ্তর।

নতুন সূচি অনুযায়ী, প্রথম দিন ২৮ ডিসেম্বর সোমবার বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন ২৯ ডিসেম্বর মঙ্গলবার ইংরেজি এবং ৩০ ডিসেম্বর বুধবার প্রাথমিক গণিত বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। শেষ দিন ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। অর্থাৎ, শিক্ষার্থীরা পরীক্ষার জন্য আড়াই ঘণ্টা সময় পাবেন। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

এর আগে গত ৮ অক্টোবর প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তে পরীক্ষা আট দিন পিছিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তিত সময়সূচি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করতে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD