এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। কিন্তু গোপালগঞ্জে এই পরীক্ষা নেওয়ার মতো অনুকূল পরিবেশ না থাকায় পার্শ্ববর্তী ফরিদপুর ও মাদারীপুরের নিকটবর্তী উপজেলায় গোপালগঞ্জের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। উপজেলাগুলো হলো মাদারীপুরের রাজৈর ও ফরিদপুরের আলফাডাঙ্গা।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, সারা দেশে একযোগে সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই পেছানো হচ্ছে না। গোপালগঞ্জের পরীক্ষার্থীদের নিকটবর্তী জেলা-উপজেলায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।