শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন




ডিভোর্স হয়নি, হওয়ার সম্ভাবনাও নেই: ন্যানসি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৭:৪৭ pm
singer Nazmun Munira Nancy nancy ন্যান্সি নাজমুন মুনিরা ন্যান্সি ন্যানসি গায়িকা
file pic

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও গীতিকার মহসিন মেহেদী আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাঁচ বছরের দাম্পত্য জীবনের পর এমন সিদ্ধান্তের কথা একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন এ গায়িকা। বুধবার রাতে ফেসবুক পোস্টে স্বামী মহসিন মেহেদীর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার কথা জানান ন্যান্সি।

পোস্টে এ গায়িকা লিখেছেন, মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো বছরগুলোর স্মৃতি ও অভিজ্ঞতা সঙ্গে নিয়ে আমরা এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এই কঠিন সময়ে তাদের নিয়ে যারা উদ্বিগ্ন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ন্যান্সি আরও লিখেছেন, এ সময়ে সবার কাছে আমাদের সিদ্ধান্তটি বোঝার, সম্মান করার এবং ব্যক্তিগত পরিসর বজায় রাখার অনুরোধ জানাচ্ছি। জীবন তার নিজস্ব নিয়মে এগিয়ে চলে। শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে জীবনের নতুন অধ্যায়কে গ্রহণ করতে চাই। তবে রাতেই ফেসবুক পোস্টটি ডিলিট করে দেন ন্যান্সি।

ফেসবুক পোস্ট মুছে দেয়ার কারণ জানতে চাইলে গতকাল মানবজমিনের কাছে ন্যান্সি বলেন, সংবাদমাধ্যমে বিষয়টি একেক জন একেকভাবে তুলে ধরছেন। কোনো দায় ছাড়া যে যেভাবে পারছে সংবাদ পরিবেশন করছে। এ কারণেই পোস্টটি মুছেছি। ন্যান্সি আরও বলেন, বিভিন্ন কারণে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু বিচ্ছেদ হয়েছে কিংবা হবে— এ কথা আমি পোস্টে কোথাও বলিনি।

আমাদের ডিভোর্স হয়নি, হওয়ার সম্ভাবনাও নেই। এতটুকু সবাইকে বলতে চাই। উল্লেখ্য, ২০২১ সালের আগস্টের শেষ সপ্তাহে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। গানের সূত্রেই মেহেদীর সঙ্গে তার পরিচয়। এরপর হয় মন দেয়া নেয়া। পরবর্তীতে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

এর আগে নিচের নিউজ প্রকাশ করা হয়েছিল, যা সঠিক ছিল না।

বিচ্ছেদের ঘোষণা সংগীতশিল্পী ন্যানসির

বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। বুধবার (২৫ নভেম্বর) রাতে ৯টা ৪০ মিনিটে এক পোস্টে তিনি এটি জানান।
ন্যানসি জানান, মেহেদি এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও লেখেন, যে যাত্রা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। বহু বছরের স্মৃতি ও অভিজ্ঞতার পর, আমরা এখন ভিন্ন পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি
ন্যানসির ভাষ্য, যারা আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে আমাদের পাশে ছিলেন, তাদের সবার কাছে এই সময়ে আমি আপনাদের সহানুভূতি, শ্রদ্ধা এবং গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছি।

তিনি আরও বলেন, জীবনের পথ নিজস্ব গতিতেই এগিয়ে চলে। আমি আশা করি, নতুন এই অধ্যায়টিকে আমি শক্তি, মর্যাদা এবং প্রশান্তির সাথে গ্রহণ করতে পারবো। সবসময় পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD