Warning: Creating default object from empty value in /home/outlookbangla/public_html/wp-content/themes/LatestNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
শাহজালালের তৃতীয় টার্মিনাল ১৫ বছর পরিচালনা করবে জাপানি প্রতিষ্ঠান শাহজালালের তৃতীয় টার্মিনাল ১৫ বছর পরিচালনা করবে জাপানি প্রতিষ্ঠান – OutLook Bangla
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন




শাহজালালের তৃতীয় টার্মিনাল ১৫ বছর পরিচালনা করবে জাপানি প্রতিষ্ঠান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৪:৪৪ pm
থার্ড টার্মিনালের থার্ড টার্মিনাল terminal এয়ারপোর্ট HSIA CAAB hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর HSIA CAAB Terminal বিমানবন্দর-3rd terminal Biman probasi jatri বিমান যাত্রী প্রবাসী বিমান বন্দর Biman inner বিমান উরোজাহাজ ফ্লাইট বিমান বন্দর এয়ারপোর্ট probasi-saudi-remitance-প্রবাসী-রেমিটেন্স-Mediterranean Sea Atlantic Ocean লিবিয়া ত্রিপোলি ভূমধ্যসাগর উপকূল ভূমধ্য সাগর আটক অভিবাসী সাগর উদ্ধার কোস্টগার্ড airport-terminal
file pic

ঢাকার হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ১৫ বছরের জন্য দেওয়া হচ্ছে জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপকে (এসডব্লিউজি)। দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর চূড়ান্ত হওয়া কনসেশন চুক্তিতে আন্তর্জাতিক যাত্রীদের এমবারকেশন ফি নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ ডলার। বর্তমানে এ ফি ৫০০ টাকা। ডলারে ফি নির্ধারণের ফলে প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে যাত্রীদের দিতে হবে এক হাজার ৫৫০ টাকা। অর্থাৎ বর্তমান ফির তুলনায় তিন গুণেরও বেশি অর্থ গুনতে হবে যাত্রীদের। পাশাপাশি টার্মিনালের আয়ের ন্যূনতম ২৭ শতাংশ পাবে সরকার।

এসব বিধান রেখে জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপের সঙ্গে কনসেশন চুক্তি (অধিকার ও সুবিধা প্রদান চুক্তি) করার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ সোমবার সচিবালয়ে আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব থার্ড টার্মিনাল অ্যাট এইচএসআইএ’ শীর্ষক প্রকল্পটি ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের আওতায় প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়ন হবে।

চুক্তির শর্ত অনুযায়ী, সরকার পাবে ৮ দশমিক ১ মিলিয়ন ডলার অগ্রিম অর্থ, যা প্রায় ১০০ কোটি টাকার সমান। পাশাপাশি টার্মিনালের আয়ের ন্যূনতম ২৭ শতাংশ পাবে সরকার। তবে অগ্রিম অর্থের পরিমাণ পুরো প্রকল্প ব্যয়ের তুলনায় অত্যন্ত সামান্য। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি। সে হিসাবে ১০০ কোটি টাকার অগ্রিম অর্থ প্রকল্প ব্যয়ের মাত্র ০.৪৫ শতাংশ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানায়, ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব থার্ড টার্মিনাল অ্যাট এইচএসআইএ’ প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। চূড়ান্ত চুক্তি অনুযায়ী, কনসেশন মেয়াদ শুরু হবে ‘ক্যাপাসিটি মাইলস্টোন ডেট’ (সিএমডি) থেকে। অর্থাৎ টার্মিনাল পূর্ণ সক্ষমতায় চালু হওয়ার দিন থেকে ১৫ বছর গণনা করা হবে। প্রকল্প হস্তান্তরের পর আট মাসের মধ্যে অপারেশন শুরু এবং ১৪ মাসের মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর কথা রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD