Warning: Creating default object from empty value in /home/outlookbangla/public_html/wp-content/themes/LatestNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
আওয়ামী লীগ ও জুলাই গণহত্যার বিচার প্রশ্নে ট্রাইব্যুনালকে সক্রিয় করতে হবে: নাহিদ ইসলাম আওয়ামী লীগ ও জুলাই গণহত্যার বিচার প্রশ্নে ট্রাইব্যুনালকে সক্রিয় করতে হবে: নাহিদ ইসলাম – OutLook Bangla
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন




আওয়ামী লীগ ও জুলাই গণহত্যার বিচার প্রশ্নে ট্রাইব্যুনালকে সক্রিয় করতে হবে: নাহিদ ইসলাম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৬:৫৪ pm
Adviser Nahid Islam আইসিটি উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম
file pic

গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন, আওয়ামী লীগ ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগ এবং জুলাই গণহত্যার বিচার প্রশ্নে ট্রাইব্যুনালকে আরও সক্রিয় করতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ও দ্রুত কার্যকর করতে হবে।’

বৈঠকে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এমপি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি উপস্থিত ছিলেন। বৈঠকে গঙ্গা চুক্তি নতুন করে নবায়ন, জুলাই গণহত্যায় শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন এবং সরকারের ভেতরে আওয়ামী লীগ পুনর্বাসনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে দলটি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘গত নির্বাচনের পর সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি ঘটেছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মীসহ জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ নেতৃত্ব ধারাবাহিকভাবে হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। সরকারের একটি অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজে জড়িত। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।’

এনসিপির পক্ষ থেকে গঙ্গা চুক্তি নতুন করে নবায়নের দাবি জানানো হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণহত্যায় শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তাঁদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD