বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন




বড় কারখানার জন্য আলাদা মজুরি কাঠামোর প্রস্তাব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১:০৪ pm
labour Textiles Textile garment factory garments industry rmg bgmea worker germent পোশাক কারখানা রপ্তানি শিল্প শ্রমিক আরএমজি সেক্টর বিজিএমইএ poshak shilpo
file pic

পোশাক খাতের বড় কারখানাগুলোর জন্য বর্ধিত হারে আলাদা মজুরি কাঠামো গঠনের প্রস্তাব দিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। একই সঙ্গে প্রতিবছর মজুরি কাঠামো ঘোষণা করার প্রস্তাবও দিয়েছেন তিনি।

পোশাক খাতে নিম্নতম মজুরি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরেন বাবুল আখতার। আজ দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন, শ্রমিক দলের আহ্বায়ক ও সংসদ সদস্য শিমুল বিশ্বাস, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এবং বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন উপস্থিত ছিলেন।

বাবুল আখতার বলেন, ছোট কারখানাগুলোর পক্ষে বাড়তি মজুরি দেওয়া সম্ভব নয়। মজুরি বেশি বাড়ানো হলে এসব কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে ছোট ও বড় কারখানার জন্য আলাদা মজুরি কাঠামো করা বেশি যুক্তিযুক্ত।

তিনি বলেন, বিশেষ করে গ্রিন সনদপ্রাপ্ত ৩০০টি কারখানা শ্রমিকদের বেশি হারে মজুরি দিতে সক্ষম। এসব কারখানাকে আলাদা মজুরি কাঠামোর আওতায় আনা যেতে পারে।

সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার কথা জানানো হয়। পাশাপাশি বাড়িভাড়া বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD