বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন




আজ সব জেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:০৮ am
Bangladesh Jamaat-e-Islami বাংলাদেশ জামায়াত ইসলামী
file pic

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অভিযোগও কর্মসূচিতে তুলে ধরবে জামায়াত।

বুধবার (২৫ নভেম্বর) দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিক্ষোভ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট জেলা শাখার নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা, জ্বালাও-পোড়াও ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তা সর্বাত্মকভাবে সফল করার জন্য সংশ্লিষ্ট জেলা শাখার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি কর্মসূচি সফল করতে দেশবাসীর সহযোগিতাও কামনা করেন জামায়াতের এই নেতা।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD