রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন




সোহরাওয়ার্দী নয়, বিএনপির ১ ডিসেম্বরের সমাবেশ হবে নয়াপল্টনে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১:২৬ pm
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

বিজয়ের মাসের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশের পরিবর্তন করেছে বিএনপি। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশটি করার কথা জানিয়েছিল দলটি। কিন্তু এখন স্থান পরিবর্তন করে নয়াপল্টন এলাকায় সমাবেশ করবে বিএনপি।

রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই। গত ২ দিন আগে আমরা আমাদের সমাবেশের ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যানে ঘোষণা করেছিলাম। সেখানে উন্নয়ন কাজ চলছে। এই কারণে সেখানে করা সম্ভব না।

তিনি আরও বলেন, আমাদের উদ্বোধনী সমাবেশটি হবে নয়াপল্টন। পল্টন কমিউনিটি সেন্টার সামনে পশ্চিমমুখী মঞ্চ হবে।

বিএনপির এ সমাবেশে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানা গেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD