শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন




অপু বিশ্বাসের ইঙ্গিত, বুবলীর মামলার হুমকি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ৬:৪১ pm
shakib-bubli শাকিব-বুবলী shakib bubli শাকিব বুবলী shakib khan shakib khan শাকিব খান শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং shakib khan shakib khan শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং Shobnom Bubly anchor চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি
file pic

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস এবং বর্তমান স্ত্রী শবনম বুবলী। সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে অপু ফিরবেন শাকিবের সংসারে, খবরটি ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার অপুর বিরুদ্ধে সোজা মামলা করার হুমকি দিলেন বুবলী। সামাজিক মাধ্যমে এ কথা জানিয়েছেন নায়িকা। সম্প্রতি নিজের ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন বুবলী।

শুরুতেই অপুকে ইঙ্গিত করে কড়া ভাষায় তিনি লিখেছেন, আমি একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই। কারও নোংরা ব্যক্তিস্বার্থ উদ্ধারে আমাকে নিয়ে বা আমার ব্যক্তিজীবন নিয়ে কেউ কোনো বেফাঁস মন্তব্য করলে বা কোনো ইঙ্গিতপূর্ণ কথা বলার চেষ্টা করলে তার বা তাদের বিরুদ্ধে আমি দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব, কারণ আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল।

তিনি লেখেন, কিছুদিন পর পর যে ব্যক্তি এসব নোংরা খেলা শুরু করে বা যাদেরকে দিয়ে করায় তাদের সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া, পত্রিকা ও ইউটিউবে রয়েছে যা ডকুমেন্ট হিসেবে যথেষ্ট এসবের বিরুদ্ধে ব্যবস্হা নিতে। বুবলী আরও লিখেছেন, এসব নোংরামী পাত্তা দেবার রুচি থাকে না বলেই এসব নিয়ে আমার কথা বলা হয় না কিন্তু চুপ থাকাকে যদি সে বা তারা সুযোগ পাওয়া মনে করে তাহলে তা হবে তাদের চরম ভুল। তাছাড়াও পারিবারিক ঘটনা নিয়ে মন্তব্যের বিপরীতেও কথা বলেন তিনি।

তিনি লিখেছেন, আর হ্যাঁ! আমার পারিবারিক শিক্ষা আমাকে কখনও দুমুখো সাপের আচরন করতে শেখায় নি। সুবিধাবাদী হতে শেখায়নি, ধর্ম নিয়ে একেকবার একেক মিথ্যা কথা বলে সাধারণ জনগণের আবেগ নিয়ে খেলা করে বোকা বানাতে শেখায়নি। গিরগিটির মত রং বদলাতে শেখায়নি, কাউকে ছুরি মেরে পরক্ষণেই নিজের কোনো সুবিধা হবে ভেবে সেই ছুরি মারা জায়গায় ব্যান্ডেজ করতে শেখায়নি।

বিভিন্ন মানুষকে নিয়ে নানান টক শোতে অপমান করে কথা বলে নির্লজ্জের মতো হাসতে শেখায়নি। মানুষকে অসম্মান করতে শেখায়নি, হিংসা শেখায়নি, কাউকে মিথ্যা অপবাদ দিতে শেখায়নি। কাউকে নানান অপমান করে আবার নিজের স্বার্থে সময় বুঝে প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলতে শেখায় নি। বাস্তব জীবনেও অভিনয় করতে শেখায়নি। তাই আমি হয়তো আপনাদের অনেকের সাথে ইনিয়ে বিনিয়ে নাটক করতে পারি না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD