রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন




রমজানে প্রাথমিকে ক্লাস ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ৭:৫০ pm
Primary School pity Physical education assembly paradetraining assemble primary secondary psychomotor play movement exploration health physical fitness Physical education ফিজিক্যাল ট্রেনিং এক্সারসাইজ স্কুল পিটি ক্লাস শারীরচর্চা সমাবেশ examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক Directorate of Primary Education primary schools school প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
file pic

পবিত্র রমজান মাসে ১৫ রমজান পর্যন্ত ৯ কার্যদিবস সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। এই সময়ে মহানগর, ডবল সিফট ও সিঙ্গেল সিফটে সব বিদ্যালয় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

রমজান উপলক্ষে বৃহস্পতিবার থেকে সরকারি-বেসরকারি হাইস্কুল ও কলেজে শুরু হচ্ছে রোজার ছুটি। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একই দিনে রোজার ছুটি শুরু হলেও এক দিন আগে শুরু হবে মাদ্রাসার ছুটি। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোজার ছুটি শুরু হবে আগামী ৭ এপ্রিল।

মঙ্গলবার (২১ মার্চ) সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে এ সব তথ্য জানা গেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD