রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন




ইরান-সৌদি ফ্লাইট চালু হচ্ছে?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩ ৭:৩৯ pm
ইরান বাংলাদেশ Iran Tehran ইরান তেহরান Iran Tehran ইরান তেহরান Bangladesh Iran
file pic

ইরান থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করতে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে সৌদি আরব।

রোববার ইরানের সড়ক ও শহর নির্মাণ বিষয়ক মন্ত্রী মেহেরদাদ বায্‌রপাশ এ তথ্য জানিয়েছেন।খবর ইরনার।

তিনি বলেন, হজ ফ্লাইটের বাইরে সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করতে আবেদন জানিয়েছে সৌদি আরব। ইরানের বিমান সংস্থা এই আবেদন রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালাবে।

তবে এ বিষয়ে সৌদি আরবের মিডিয়াগুলো কোনো তথ্য দেয়নি।

চীনের মধ্যস্থতায় কয়েক দফা আলোচনার পর গত ১০ মার্চ ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত হয়েছে। সম্প্রতি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বেইজিংয়ে সাক্ষাত করেছেন। ২০১৬ সাল থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ছিল।

ইরানের এই মন্ত্রী বলেন, দুই দেশ এর আগেই আর্থ-বাণিজ্য, পুঁজি বিনিয়োগ, বিজ্ঞান ও কারিগরী খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। দুই দেশই আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদারের বিষয়েও বদ্ধপরিকর।

এরই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে হজ ফ্লাইট ছাড়াও নিয়মিত ফ্লাইট চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD