মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন




চট্টগ্রাম বিমানবন্দর থেকে উড়োজাহাজ ওঠানামা বন্ধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ মে, ২০২৩ ১০:১৯ am
টার্মিনাল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর Shah Amanat International Airport এয়ারপোর্ট HSIA CAAB hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর biman
file pic

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঘূর্ণিঝড় মোখার পরিপ্রেক্ষিতে দেশের বন্দরসমূহকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এ ঘোষণার পর বিমানবন্দর কর্তৃপক্ষ রাত ১১টায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ ঘোষণা করে।

শুক্রবার (১২ মে) রাত ১১টার দিকে বেসামারিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি জানানো হয়েছে, ঘূর্ণিঝড় মোখা মধ্যরাতে (১২ মে) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD