মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন




আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলে ব্রিকসে যোগ দেবে বাংলাদেশ: মোমেন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ জুন, ২০২৩ ৭:৫৩ pm
MoFA পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন Foerign_minstry_momen পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন Foreign Minister AK Abdul Momen
file pic

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা- পাঁচটি সদস্য রাষ্ট্রের গ্রুপ)-এ যোগ দিতে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানালে বাংলাদেশ স্বাগত জানাবে।

তিনি বলেন, ‘তারা আমাদের আমন্ত্রণ জানালে আমরা অবশ্যই যোগ দেব। আমরা এখনও কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি (আমাদের যোগদানের আমন্ত্রণ জানিয়ে)।’

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও বাংলাদেশসহ প্রায় আটটি নতুন দেশকে উদীয়মান অর্থনীতিতে নিয়ে যাওয়ার কথা ভাবছেন ব্রিকস নেতারা।

ব্রিকস হলো; ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নমন্বয়ে গঠিত একটি গ্রুপ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “তারা আমাদের আমন্ত্রণ জানালে, আমরা অবশ্যই যোগ দেবো। আমরা এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি।”

ড. মোমেন বলেন, “সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ-সহ আটটি নতুন দেশকে উদীয়মান অর্থনীতিতে নিয়ে যাওয়ার কথা ভাবছেন ব্রিকস নেতারা।” এর আগে, জেনেভায় আব্দুল মোমেন ইঙ্গিত দিয়েছিলেন যে বাংলাদেশ চলতি বছরের আগস্টে ব্রিকস-এর সদস্য হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ২২-২৪ আগস্ট, দক্ষিণ আফ্রিকায় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে ব্রিকস নেতারা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। জোহানেসবার্গের গৌতেং-এর স্যান্ডটন কনভেনশন সেন্টারে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী ড. নালেদি পান্ডোরের আমন্ত্রণে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সম্প্রতি ফ্রেন্ডস অফ ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ভার্চুয়াল প্লাটফরমে যোগ দিয়েছিলেন।

সেসময় আব্দুল মোমেন বলেছিলেন, “বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট, দেশগুলোকে আঞ্চলিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে আরো সহযোগিতা করতে প্ররোচিত করছে।” ড. মোমেন ব্রিকস দেশগুলোর উন্নয়ন, অর্থনৈতিক, পরিবেশ ও স্বাস্থ্য-সংক্রান্ত ফোকাস উল্লেখ করেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পরামর্শ দেন, ব্রিকস সদস্য দেশগুলো যেন তাদের সাশ্রয়ী প্রযুক্তি উন্নয়নশীল অংশীদারদের কাছে হস্তান্তর করে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD