শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন




সুইডেনে মসজিদের বাইরে কোরআন পোড়ানোর তীব্র নিন্দা বাংলাদেশের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩০ জুন, ২০২৩ ৩:১৮ pm
MoFA পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন Foerign_minstry_momen পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন Foreign Minister AK Abdul Momen Ministry of Foreign Affairs পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়
file pic

সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের বাইরে পবিত্র কোরআন পোড়ানোর ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

‘মত প্রকাশের স্বাধীনতার’ নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীককে অপমান করার এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের অনাকাঙ্ক্ষিত উসকানি বন্ধে বাংলাদেশ আবারও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি অনুসারে, সুইডেনে বসবাসরত ইরাকি নাগরিক সালওয়ান মোমিকা বুধবার স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে ইসলামের পবিত্র গ্রন্থের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়।

অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কোরআন পোড়ানোর এই ঘটনায় নিন্দা জানিয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD