রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন




বিএনপির মহাসমাবেশ: কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী, ধরপাকড়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ৯:২২ pm
highway hig hway Dhaka Metropolitan Police dmp ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রোড accident rash road যানজট রাস্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি dhaka তল্লাশিচৌকি ঢাকা বিএনপির গাবতলী ঢাকামুখী বাস যানবাহন তল্লাশি পুলিশ ঢাকা প্রবেশমুখ নয়াপল্টন রোড accident rash road যানজট রাস্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি police vigilant পুলিশ অভিযান মোতায়েন bnp বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি গণসমাবেশ Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
file pic

বিএনপি ও সমমনা ৯টি রাজনৈতিক দলের বৃহস্পতিবারের (২৭ জুলাই) মহাসমাবেশকে কেন্দ্র করে কঠোর অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এরইমধ্যে বিএনপির চাহিদা অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে সমাবেশের অনুমতি না দেওয়ার কথা বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

বুধবার (২৬ জুলাই) বিকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে পুলিশ। এছাড়া একদিন আগে থেকেই বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। নতুন ও পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হচ্ছে। মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানা থেকে বিএনপির অন্তত শতাধিক নেতাকর্মীকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিএমপি কমিশনার খন্দকাল গোলাম ফারুক বলেছেন, সভা-সমাবেশ করা রাজনৈতিক দলগুলোর অধিকার। কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি করে- এমন স্থানে কাউকে সমাবেশ করতে দেওয়া হবে না। এজন্য বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপির একাধিক সূত্র জানিয়েছে, সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে কেউ কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এজন্য পুলিশ আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে। এরই ধারাবাহিকতায় নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের একজন কর্মকর্তা জানান, বিএনপির এক দফা আন্দোলনের অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছিল। আগের দুটি সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু জনসভার কারণে রাজধানী ঢাকা শহর স্থবির হয়ে যায়। এজন্য তাদের শহরের কেন্দ্রস্থলে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না।

তবে অন্যান্য সূত্র জানায়, আগের দুটি সমাবেশে বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ক্ষমতাসীন সরকারের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এজন্য বিএনপিকে ঢাকা শহরের কেন্দ্রস্থলে আর সভা-সমাবেশ বা অন্য কোনও কর্মসূচির অনুমতি দেওয়া হবে না। এছাড়া বৃহস্পতিবারের জনসভায় যাতে লোক সমাগম বেশি না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র জানায়, এরই ধারাবাহিকতায় বুধবার রাজধানীর ওয়ারী থানা পুলিশ বিএনপির তিন নেতাকে আটকের পর গত বছরের ২৩ নভেম্বর দায়ের হওয়া একটি মামলায় (মামলা নং ২০) গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আলাউদ্দিন, নিজামউদ্দিন ও রিয়াদ আহম্মেদ রাজু নামে গ্রেফতার হওয়া এই তিন জনই ওয়ারী থানার ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা। এছাড়া মঙ্গলবার পল্লবী থানা পুলিশ গত বছরের ১৮ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৬ নেতাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করে। পল্লবী থানা পুলিশ মকবুল বক্স ও মামুনুর রশিদ আকন্দ নামে খিলগাঁও এলাকার দুই বিএনপি নেতাকে আটকের পর গত বছরের ৯ ডিসেম্বর দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে। এছাড়া খিলগাঁও থানা যুবদলের সাবেক দফতর সম্পাদক ও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম হকিকে আটকের পর ২০২২ সালের ২৬ মে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে করেছে পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, শাজাহানপুর থানা পুলিশ তিন জনকে, দারুস সালাম থানা পুলিশ পাঁচ জনকে আটকের পর নতুন-পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। ঢাকার ৫০টি থানার মধ্যে প্রায় সবগুলো থানা থেকেই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুন নবী বলেন, ‘এগুলো থানা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। পুরনো মামলায় পলাতক আসামিদের সব সময় গ্রেফতার করা হয়। এটা বিশেষ কোনও অভিযান নয়।’ পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘পল্টন এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে নিয়মিত পুলিশিংয়ের অংশ হিসেবে। যেহেতু একটা সমাবেশের ডাক দেওয়া হয়েছে, সেহেতু নয়াপল্টন এলাকায় কেউ যাতে বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।’

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতারে অভিযান না চালালেও থানা ও ওয়ার্ড এলাকায় যারা প্রভাবশালী এবং যাদের অনুসারী রয়েছে, তাদের গ্রেফতার করা হচ্ছে। বুধবার রাতেও ঢাকা ও আশেপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হবে। এছাড়া বৃহস্পতিবার ভোর থেকেই ঢাকার প্রবেশ মুখগুলোতে আগের মতোই চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হবে।

গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, তাদের কাছে তথ্য রয়েছে— বিএনপির সমাবেশকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ নাশকতা করতে পারে। বিশেষ করে জামায়াত-শিবিরের ওপর কড়া নজর রাখা হচ্ছে। সম্প্রতি মগবাজার এলাকায় ফ্লাইওভারের ওপর থেকে নিচে একটি ককটেলও ছুঁড়ে মারা হয়েছে। এজন্য জামায়াত-শিবির যেসব এলাকায় ঝটিকা মিছিল বের করতে পারে, সেসব এলাকায় বিশেষ নজরদারির মধ্যে রাখা হয়েছে। এসব এলাকায় সাদা পোশাকে গোয়েন্দারা রাত থেকেই বিশেষ নজরদারি করবেন।

সম্প্রতি নয়াপল্টনে বিএনপির এক সমাবেশ থেকে এক দফা আন্দোলনের ঘোষণা দিয়ে একের পর কর্মসূচি পালন করে আসছে বিএনপি। ‘পদযাত্রা’ ও ‘তারুণ্যের সমাবেশের’ পর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে আবারও মহাসমাবেশ করার কর্মসূচি দেওয়া হয়। বিএনপির কর্মসূচির পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকেও একই দিনে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। [বাংলা ট্রিবিউন]




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD