রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন




ছাত্রীকে যৌন হয়রানি: ভিকারুননিসার শিক্ষক বরখাস্ত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৩৭ pm
Viqarunnisa Noon School College institute Baily Road ভিকারুননিসা নুন স্কুল কলেজ ঢাকা বেইলি রোড ভিকারুননিসা
file pic

ছাত্রীকে যৌন হয়রানির দায়ে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এই শিক্ষকের নাম আবু সুফিয়ান, তিনি বসুন্ধরা শাখার ইংরেজির শিক্ষক।

বুধবার রাতে স্কুলের গভর্নিং বডির জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। পরে শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী জানান, স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে জরুরি সভায় অভিযুক্ত শিক্ষক আবু সুফিয়ানকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে৷ সভায় অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯শে আগস্ট ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসন্ধুরা (দিবা) শাখার নবম শ্রেণির এক ছাত্রীর বাবা ইংরেজির শিক্ষক আবু সুফিয়ানের বিরুদ্ধে ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন। পরে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD