রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন




দেশে করোনায় মৃত্যু ১, শনাক্ত ১৪

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ৫:০৮ pm
Omicron Booster Dose কোভিড ১৯ টিকা করোনা corona covid corona covid করোনা বুস্টার ডোজ corona Covid করোনা corona কভিড
file pic

দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৩৬ হাজার ৯১১ জনে।এ সময়ে করোনায় আরও একজনের মৃত্যু হয়ছে। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৩৮ জনে দাঁড়াল।শনিবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৭৩০ জন।২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৬৯৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD