রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন




দীর্ঘ ১৭ বছর পর চালু হলো খালেদা জিয়ার সব ব্যাংক অ্যাকাউন্ট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ ১২:৩৭ pm
chairperson Begum Khaleda Zia চেয়ারপার্সন খালেদা জিয়া Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি Khaleda Khaleda Zia খালেদা জিয়া
file pic

অবশেষে দীর্ঘ ১৭ বছর পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাব চালু করা হয়েছে। অ্যাকাউন্ট সচল করতে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা থেকে (সিআইসি) এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংক বরাবর পাঠানো হয়েছে।

এনবিআর ও বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শ করার পর এনবিআরের নবনিযুক্ত চেয়ারম্যান আবদুর রহমান খান এ সিদ্ধান্ত দিয়েছেন।

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরে আইনজীবীর মাধ্যমে আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়মিত খরচ চালানোর জন্য রূপালী ব্যাংকের ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ মইনুল রোডের শাখা থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা তুলতে পারতেন তিনি। প্রথম দিকে এর পরিমাণ ছিল দুই লাখ টাকা। পরে টাকার পরিমাণ ক্রমান্বয়ে বাড়ানো হয়।

এদিকে সাবেক তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনারও ব্যাংক হিসাবও জব্দ করেছিল। এরপর নির্বাচনে জিতে তিনি প্রধানমন্ত্রী হলে তার হিসাব খুলে দেয়া হয়। তবে খালেদা জিয়ার ব্যাংক হিসাব চালু করা হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকালীন বহুবার এনবিআরে খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচলের আবেদন করলেও আমলে নেয়া হয়নি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD