রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন




রাশেদ খান মেনন ৫ দিনের রিমান্ডে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪ ৬:২৭ pm
Rashed Khan Menon রাশেদ খান মেনন menon
file pic

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যায় করা মামলায় গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শুক্রবার (২৩ আগস্ট) রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত এ আদেশ দেন।

এর আগে সাবেক মন্ত্রীকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে নিউমার্কেট থানা পুলিশ। পরে শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তারও আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর গুলশান থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। দলটির সভাপতি রাশেদ খান মেনন আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতা হত্যায় এবং ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা অভিযোগে রাশেদ খান মেননকে আসামি করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD