রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন




বুধবার সচিবদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৩১ pm
Muhammad Yunus Bangladeshi social entrepreneur banker economist civil society leader awarded Nobel Peace Prize founding Grameen Bank microcredit microfinance মুহাম্মদ ইউনূস অধ্যাপক বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণ প্রবর্তক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা
file pic

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব সচিবের সঙ্গে বৈঠকে বসবেন। আগামী বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আজ রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এ বিষয়ে সরকারের সব সচিবকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রবিবার চিঠি পাঠানো হয়েছে।
সভার আলোচ্য সূচিতে সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকার বিষয়টি রাখা হয়েছে। এ ছাড়া দেশের সার্বিক বিষয় আলোচনা শেষে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে প্রধান উপদেষ্টার আওতাধীন ২৫টি মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে ১২ আগস্ট বৈঠক করেছিলেন ড. ইউনূস।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD