রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন




বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য উস্কানিমূলক: রিজভী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ৯:২১ pm
Ruhul Kabir Rizvi Ahmed Bangladesh Nationalist Party বিএনপি রুহুল কবির রিজভী Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একটি বিষয় আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের সেনাবাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন।

সেখানে যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য দেশটির সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন। এটা তাদের দেশের ব্যাপার, তাদের দেশের নিরাপত্তার ব্যাপার। উনি বলেছেন- রাশিয়া, ইউক্রেন, হামাস ও বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। শুক্রবার রাজধানীর রামপুরায় ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত শহীদ পরিবারকে আর্থিক অনুদান দেয়া শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশে তো কোন যুদ্ধ হচ্ছে না এখানে শতাব্দীর সেরা গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটানো হয়েছে। এটা আমাদের নিজের বিষয়, আমাদের উপর দানব চেপে বসে রক্ত চুষে খাচ্ছিল, জনগণের পকেট কেটে তারা (আওয়ামী লীগ) হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। সেই দানব সরকারকে ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে তাদের (আন্দোলনকারী) রক্ত দিয়ে লড়াই করেছে, আন্দোলন করেছে। আর সেই আন্দোলনের মুখে দানব সরকারের প্রধান পালিয়ে গেছে। এখন বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি বিদ্যমান।

বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। রাজনাথ সিং রাশিয়া, ইউক্রেন, ইসরাইল, হামাস এর সাথে বাংলাদেশের নাম বলা ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক। এ বিষয়ে বাংলাদেশের সকল ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, নানা ধরনের দুর্ভিসন্ধি এখনো চলছে। যারা পরাজিত হয়েছেন তাদের আছে বিপুল পরিমাণ কালো টাকা। বিগত ১৬ বছরে এই কালো টাকা তারা কামিয়েছে। এখন তারা এই টাকা ব্যবহার করে নানা ষড়যন্ত্র করছে। গার্মেন্টস শ্রমিকদের তারা নানাভাবে ব্যবহার করার চেষ্টা করছে। গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। রাস্তায় বেরিকেড দিয়ে দেশকে দুর্যোগের মধ্যে ফেলে দেয়ার চেষ্টা করছে। দেশবাসীকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আশুলিয়ায় শ্রমিকদেরকে উস্কানি দিচ্ছে, এই অশুভ শক্তি কারা? তাদেরকে আবার এই ছাত্র-জনতা শ্রমিকরা মিলে প্রতিরোধ করতে হবে।

রিজভী বলেন, বিগত ১৬ বছরে প্রায় ১০০টির মত বিদ্যুৎকেন্দ্র স্থাপন হয়েছে এবং ভারতের আদানি গ্রুপের সাথে খসড়া চুক্তি বা শর্ত স্বাক্ষর করে তাদের সাথে হাজার হাজার কোটি টাকা লেনদেন করেছে। কারণ তাদের মধ্যে পার্সেন্টেন এর ব্যাপার আছে, টেবিলের নিচ দিয়ে হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। কোন প্রকার শর্ত না দেখেই তারা চুক্তি করেছে।

এসময় ‘আমরা বিএনপি পরিবার’ আহ্বায়ক আতিকুর রহমান রুমন, আরিফুর রহমান তুষার, স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদুল কবির, যুবদল নেতা মেহবুব মাসুম শান্ত, ডা. আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD