রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন




স্বৈরাচারী সরকারকে বিদায় করে আংশিক সমস্যার সমাধান হয়েছে: তারেক রহমান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ৯:১৫ pm
Tarique Rahman তারেক রহমান Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারী সরকারকে বিদায় করতে সক্ষম হয়েছি। এতে আংশিক সমস্যার সমাধান হয়েছে। আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আগামীতে বিএনপির সরকার গঠনে সবাইকে সহযোগিতা করতে হবে। সরকার গঠন হলেই বাংলাদেশ গড়তে সক্ষম হবো। তাহলে দেশের মানুষ স্বাধীনতা ভোগ করবে।

বুধবারের (১১ সেপ্টেম্বর) বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুসহ সব রাজবন্দির নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে টাঙ্গাইলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, স্বৈরাচারী সরকারের প্রধান পালালেও তার প্রেতাত্মারা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। তারা নতুন কোনো ষড়যন্ত্র করতে পারে। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠা করা হবে।

উপজেলা ও শহর বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD