রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন




পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম রাখার আহ্বান খেলাফত মজলিসের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৫০ pm
বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি NCTB Boi Mela Dhaka Book Fair Amor Ekushe Grantha Mela Ekushey Book Fair অমর একুশে গ্রন্থমেলা বইমেলা বই মেলা ফেব্রুয়ারি বাংলা একাডেমি চত্বর book fair নতুন বই উৎসব পাঠ্যবই book
file pic

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপিত জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে আলেম ও ইসলামী স্কলার অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। সোমবার এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই আহ্বান জানান।

তারা বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত এবং মুদ্রিত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য সরকার যে কমিটি ঘোষণা করেছে, সেখানে কোন আলেম ও ইসলামী স্কলারের অন্তর্ভুক্তি নেই। ৯০ ভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি সুস্পষ্টভাবে বৈষম্যমূলক। পাঠ্য বইয়ে ধর্মীয় মতাদর্শ বিশেষ করে ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধ যথাযথভাবে প্রয়োগ আছে কী না তা যাচাই করা এবং ইসলামের প্রয়োজনীয় বিষয়াবলি অন্তর্ভুক্তকরণের জন্য কমপক্ষে দু’জন নির্ভরযোগ্য আলেম ও ইসলামী স্কলার প্রয়োজন।

নেতৃবৃন্দ বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, অবিলম্বে কমপক্ষে দু’জন আলেম ও ইসলামী স্কলার এই কমিটিতে অন্তর্ভুক্ত করুন। পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নেয়া কেউ যদি জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে অন্তর্ভুক্ত থাকে তাকেও অবিলম্বে অপসারণ করুন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD