রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন




সেক্রেটারি জেনারেল জাহিদুল

ছাত্রশিবির কিছু কৌশল অবলম্বন করেছে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ৭:২৯ pm
Bangladesh Islami Chhatrashibir Chhatra shibir বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্র শিবির
file pic

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, ‘ছাত্রশিবির কিছু কৌশল অবলম্বন করেছে, যার মাধ্যমে ছাত্র-জনতা এক হয়ে প্রিয় বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে।’

বুধবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রতিটি চিন্তা, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সবাই এক হয়ে কাজ করেছে। ফলে আলহামদুলিল্লাহ, প্রায় ১৫ বছরের স্বৈরাচারী জুলুম থেকে জাতির প্রাথমিক মুক্তি মিলেছে।’

ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে সকল ব্যক্তি, দল ও মতের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সকল ব্যক্তি, দল ও মতের নিকট আহ্বান করছি, আপনারাও এমন শত কৌশল করে এই দেশটাকে ভালো কিছু দিন। আমরা আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD