রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন




ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ৫:২৭ pm
Bangladesh Islami Chhatrashibir Chhatra shibir বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্র শিবির
file pic

ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। বুধবার দুপুরে শিবিরের ঢাবি শাখার ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে সভাপতি হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র মো. আবু সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র।

বায়তুল মাল সম্পাদক তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ বর্ষের আলাউদ্দিন আবিদ, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রচার ও মিডিয়া সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের হোসাইন আহমাদ জুবায়ের এবং আইন ও মানবাধিকার সম্পাদক আইন বিভাগের রিয়াজুল মিয়া।

২০১৮-১৯ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের মহিউদ্দিন খান সাংগঠনিক সম্পাদক, ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের মো. মাজহারুল ইসলাম, অফিস সম্পাদক পদে আছেন ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ইমরান হোসাইন, দাওয়াহ ও ছাত্রকল্যাণ সম্পাদক আরবী বিভাগের হামিদুর রশিদ জামিল, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক আরবি বিভাগের নুরুল ইসলাম নূর, বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মো. ইকবাল হায়দার, শিক্ষা ও গবেষণা সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ বর্ষের মো. আনিছ মাহমুদ ছাকিব এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের হাসান মোহাম্মদ ইয়াসির ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

২০১৯-২০ বর্ষের অর্থনীতি বিভাগের আব্দুল্লাহ আল আমিন স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক পদে আছেন।

এ বিষয়ে শিবিরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, আমাদের সংগঠনের গঠনতন্ত্রে কোনো নির্ধারিত পদসংখ্যা নেই। আমাদের কিছু বিভাগ রয়েছে। সেগুলো পরিচালনার জন্য কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়। দেখানোর জন্য কোনো পদ দেওয়া হয় না। ফলে প্রতিবছর প্রয়োজন অনুযায়ী দায়িত্ব দেওয়া হয়। এখানে দেখানোর জন্য কোনো সহ-সভাপতি, সহ-সম্পাদক পদ নেই। প্রতিবছরই পদ সংখ্যা কাছাকাছি থাকে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD