রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন




হাসিনার পতন একেবারেই মেনে নিতে পারছে না ভারত: রিজভী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ ৫:০০ pm
Ruhul Kabir Rizvi Ahmed Bangladesh Nationalist Party বিএনপি রুহুল কবির রিজভী Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার পতন একেবারেই মেনে নিতে পারছে না ভারত, তাই বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে বিজেপি ও তার মিডিয়া। বুধবার (৪ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার আমলে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। কিন্তু ভারত তখন কোনো প্রতিবাদ করেনি। আর এখন ছাত্র-জনতার বিপ্লবকে ধু্লিসাৎ করতে বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে ভারত।

এ সময় লড়াইয়ের মধ্য দিয়ে দিল্লির দ্বাসত্ব রুঁখে দেয়ার হুঁশিয়ারি দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

আগরতলাস্থ বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে এ বিভোক্ষ মিছিল করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD