রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন




রাজনীতিতে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪ ৮:৫৯ pm
Anti-discrimination Students Movement বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
file pic

যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, নির্বাচনসহ যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণ–অভ্যুত্থানের শহিদদের রক্তের অবমূল্যায়ন হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান জনাব বদিউল আলম মজুমদার বলেছেন- ‘আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো বাঁধা নাই।’ কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন সংস্কার কমিশন প্রধানের উপরোক্ত বক্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।

বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগকে বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী করা হয়েছে। এছাড়াও গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাসহ বিভিন্ন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে জড়িত ছিলো। সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় দুই হাজার শহিদের প্রাণ এবং ত্রিশ হাজারের অধিক মানুষের অঙ্গহানির করেছে কুখ্যাত আওয়ামী লীগ। আওয়ামীলীগ বিগত তিনটি নির্বাচনকে অবৈধ উপায়ে নিজেদের কুক্ষিগত করেছে। যে দলটি বাংলাদেশের নির্বাচনব্যবস্থাকে কলঙ্কিত করেছে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জনআকাঙ্ক্ষার বিরুদ্ধাচারণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোরন যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে। নির্বাচনসহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের রক্তের অবমূল্যায়ন হবে।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান জনাব বদিউল আলম মজুমদারকে তার বক্তৃতা প্রত্যাহার করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD