রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন




সেই ট্রাইব্যুনালেই হাসিনার ফাঁসির আয়োজন চলছে: পরওয়ার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫ ৮:০৩ pm
গোলাম পরওয়ার Mia Golam Parwar মিয়া গোলাম পরওয়ার Secretary General Jamaat-e-Islami জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল জামায়াত
file pic

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, লগিবৈঠার আমল থেকে ২০২৪-এর ৫ই আগস্ট পর্যন্ত হাজার হাজার খুনের সমস্ত দায় শেখ হাসিনার। সব খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা। এই শেখ হাসিনার নামে ২২৬টি মামলা হয়েছে, রেড অ্যালার্ট হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, দুদকে মামলা হয়েছে। যে ট্রাইব্যুনালে জামায়াত নেতাকর্মীদের ফাঁসি দিয়েছিল, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির আয়োজন চলছে। সোমবার দুপুরে মাদারীপুর শহরের লেকেপাড়ের স্বাধীনতা অঙ্গনে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে। যেখানকার মাল সেখানেই গেছে। ভারতে বসে এখনও ষড়যন্ত্র করতেছে। কোন ষড়যন্ত্রে কাজ হবে না। দেশের লোকদের অডিও-ভিডিও বার্তা বলে তোমরা অস্তির হইও না, আমি যেকোন সময় ঢুকে পড়বো। আরে, ঢুকে পড়ে দেখেন জনগণ আপনার কি করে। ৫ই আগস্ট হেলিকপ্টারে পালিয়ে না গেলে গণভবনে লাখ লাখ মানুষ যেভাবে প্রবেশ করতেছিল। আপনার যে কি অবস্থা হতো এদেশের জনগণ-জাতি ও দুনিয়া দেখতে পেত। সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন নয় উল্লেখ করে জামায়াত সেক্রেটারি বলেন, সংস্কার না করে এখন নির্বাচন দেয়া হলে ২০১৪, ১৮ ও ২৪-এর মতো ভোট হবে। ছাত্রজনতার এই রক্ত বৃথা যাবে। নির্বাচন ভাল করতে গেলে কমপক্ষে নির্বাচন কমিশন, পুলিশ বিভাগ, সিভিল বিভাগ, বিচার বিভাগসহ ৭-৮টি জায়গায় সংস্কার করতে হবে। এরপর সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন।

জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারি সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, ফরিদপুরের সহকারি অঞ্চল পরিচালক মো. দেলোয়ার হুসাইন, ফরিদপুর অঞ্চলের টিম সদস্য সামচুল ইসলাম আল বরাটি, মাদারীপুর জেলা শাখার সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD