রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন




এখনো পদত্যাগের সিদ্ধান্ত নিইনি: উপদেষ্টা নাহিদ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫ ৬:৪৯ pm
Adviser Nahid Islam আইসিটি উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম
file pic

আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনাও করিনি, পদত্যাগের সিদ্ধান্ত নিলে নিজেই ঘোষণা দেবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। দেশটির একটি দৈনিক পত্রিকায় উপদেষ্টা নাহিদ ও আসিফের পদত্যাগের কথা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, প্রতিবেদনটি আমার নজরে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা করেছে, সেটা পরিষ্কার করেনি। এ ধরনের (পদত্যাগের) সিদ্ধান্ত এখনো হয়নি। যদি হয় তাহলে আমরা নিজেরাই বলব। রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে, আমরা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে সেটা আনুষ্ঠানিকভাবেই বলব। এমন কোনো সিদ্ধান্ত আমার বা আসিফের জায়গা থেকে হয়নি। আমরা সরকারের কার্যক্রম করছি।

তিনি আরও বলেন, কথার প্রেক্ষিতে বলেছিলাম যে, আমরা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলে যোগ দেব না। আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনাও করিনি। পত্রিকার খবরে উৎস পরিষ্কার করেনি। তাদের আরেকটু দায়িত্বশীল হওয়া দরকার ছিল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD