রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন




প্রধান উপদেষ্টার চীন সফর

তিস্তা প্রকল্পে ইতিবাচক চীন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ মার্চ, ২০২৫ ৯:১৮ pm
Barrage dam barrier stops restricts flow surface water underground streams বাঁধ বাঁধের পানি ভেসে গেছে রাশিয়া প্রাচীর দেওয়াল দেয়াল বাধ Teesta River Tista Barrage তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প নদী গজলডোবা
file pic

প্রধান উপদেষ্টার চীন সফরের বিষয়ে সংবাদ সম্মেলন

দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। একইসঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও কাজ করতে তারা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান।

রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফরের বিষয়ে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাংলাদেশে চীনের বিনিয়োগ করার ব্যাপারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ব্যক্তিগতভাবে বিষয়টি তদারক করবেন বলে আশ্বস্ত করেছেন।

তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট রোহিঙ্গাদের পুনর্বাসনেও সব ধরনের সহায়তা করবেন বলে জানিয়েছেন। এছাড়া আগামী ৫০ বছরে পানির চাহিদা পূরণেও চীন সরকার বাংলাদেশের পাশে থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস গত বুধবার চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। সফরে প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-সহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়াও তিনি চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে ভাষণ দেন। সেখানে চীনের ব্যবসায়িক প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থা ও ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের (এক্সিম ব্যাংক) চেয়ারম্যান চেন হুয়াইউ সঙ্গে সাক্ষাৎ করেন প্রফেসর ইউনূস। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হয়। এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD