রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন




শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট প্রসিকিউশনের হাতে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২ এপ্রিল, ২০২৫ ৮:৫৩ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp
file pic

জুলাই আগস্টের গণহত্যা

জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে।

বুধবার (২ এপ্রিল) বিষয়টি চ্যানেল 24 কে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

তিনি বলেছেন, একাধিকবার অপরাধ প্রমাণে তথ্য প্রমাণ মিলেছে খসড়া তদন্ত রিপোর্টে। পার পাওয়ার কোন সুযোগ নেই।

এর আগে গত ২৭ মার্চ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদনের খসড়া প্রসিকিউশনের হাতে এসেছে। এই প্রতিবেদন ঈদের পর ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

তার আগে গত ২ অক্টোবর বৈষম্য বিরোধী আন্দোলনে ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে গণহত্যা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে দশম শ্রেণির ছাত্র আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD