রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন




টানা পতনে সূচক কমে ৫ হাজারের নিচে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ ৫:৪৬ pm
শেয়ার বাজার শেয়ারবাজার শেয়ারবাজার dse ডিএসই Share point সূচক অর্থনীতি economic দরপতন dse ডিএসই শেয়ারবাজার দর পতন পুঁজিবাজার CSE BSEC share market DSE CSE BSEC sharemarket Share Market
file pic

প্রায় সাড়ে পাঁচ মাস পর ৫ হাজারের নিচে নামল দেশের প্রধান পুঁজিবাজার— ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক।

আগের দিনের চেয়ে ৪৯ পয়েন্ট হারিয়ে বৃহস্পতিবার দেশের অন্যতম পুঁজিবাজারের সূচক ঠেকেছে ৪ হাজার ৯৭২ পয়েন্টে।

এর আগে একদিনে ১৪৯ পয়েন্ট হারিয়ে ৫ হাজারের নিচে সূচক নামে গত ২৭ অক্টোবর। সেদিন সূচক দাঁড়ায় ৪ হাজার ৯৬৫ পয়েন্ট।

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুঁজিবাজার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছিল। বিনিয়োগকারীরাও হারানো পুঁজি একটু একটু করে ফিরে পাচ্ছিলেন।

সেই প্রবণতা অবশ্য সপ্তাহ দুয়েকের বেশি স্থায়ী হয়নি। সূচকের ওঠানামা ও দরপতনে বিনিয়োগকারীরা ফের পুঁজি হারাতে থাকেন। এর মধ্যে নিয়ন্ত্রক সংস্থার অস্থিরতাও পুঁজিবাজারে প্রভাব ফেলতে শুরু করে।

ঈদুল ফিতরের আগের মাস মার্চে মিশ্র ধারায় লেনদেন চলে পুঁজিবাজারে। বিনিয়োগকারীদের আশা ছিল, ঈদের পর থেকে বাজার হয় ঘুরে দাঁড়ানো শুরু করবে। কিন্তু সে লক্ষণ এখন পর্যন্ত নেই।

ডিএসইর তথ্য বলছে, ঈদুল ফিতরের ছুটি শেষে পুঁজিবাজারে সূচকের পতন শুরু হয়, যা দিন দিন বাড়ছে। পতনের তালিকায় নাম আসছে মৌলভিত্তির কোম্পানিরও।

গেল মাসের প্রথম সপ্তাহে বিদেশি বিনিয়োগকারীদের সম্মেলন চলাকালে তিন দিন মূল্যসূচকের সঙ্গে বেড়েছিল লেনদেনের পরিমাণও। সম্মেলন শেষ হতেই সূচক ও লেনদেনে পতন শুরু হয়।

এরপর লেনদেন কমতে কমতে সবশেষ গত ১৫ এপ্রিল ৪৪৫ কোটি টাকায় নামে। গত চার কর্মদিবসে তা নেমে যায় সাড়ে তিনশ কোটি টাকার ঘরে। পতন ঘটতে থাকে সূচকেও।

ডিএসইর তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শেষ কর্মদিবসে বেশির ভাগ কোম্পানিই দর হারিয়েছে।, লেনদেনে আসা ৩৯৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫২টির; কমেছে ৩০০টির। আগের দিনের দরে লেনদেন করে ৬৮টি। মোট লেনদেনের পরিমাণ ৩৬৭ কোটি টাকা।

পতনের বাজারেও মুনাফা দেখতে পেয়েছেন ব্যাংক, বস্ত্র ও মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা। দিন শেষে ক্লোজিং প্রাইস বিবেচনায় ডিএসইতে শেয়ার দর বৃদ্ধিতে শীর্ষে উঠে আসে এনার্জিপ্যাক, তাকাফুল ইন্স্যুরেন্স ও প্রভাতি ইন্সুরেন্স।

অন্যদিকে ক্লোজিং প্রাইস বিবেচনায় শেয়ার দর হারানোর শীর্ষে চলে আসে খান ব্রদার্স, বিচ হ্যারি ও ফারইস্ট।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD