রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন




সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরই চায় জামায়াত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৫:২৮ pm
গোলাম পরওয়ার Mia Golam Parwar মিয়া গোলাম পরওয়ার Secretary General Jamaat-e-Islami জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল জামায়াত
file pic

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকবাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ চার বছর করার বিষয়ে প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন। তবে আমরা বলেছি, এটি ঠিক হবে না। এ ক্ষেত্রে চার বছর নয় পাঁচ বছর থাকাই ভালো হবে।

শনিবার (২৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠকের বিরতিতে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ কথা জানান। তিনি বলেন, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে আমরা একমত হয়েছি। তবে এটার ফরমেশন, ন্যাচার ও প্রসেস সম্পর্কে আমরা আলোচনা করছি।

জামায়াতের নায়েবে আমির বলেন, জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের মতবিনিময় চলছে। পাঁচটি কমিশনের রিপোর্ট দেয়া হয়েছিল। আমরা আলোচনা শুরু করেছি সংবিধান সংস্কারের ওপর দেয়া প্রস্তাবনা দিয়ে। আমরা মনে করছি, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হচ্ছে।

তিনি বলেন, মেজর অংশীদার হিসেবে জামায়াতে ইসলামী অত্যন্ত গুরুত্ব ও মনোযোগের সঙ্গে সব সংস্কারকে বিবেচনা করছে। যেটা দেশ ও জাতির জন্য কল্যাণকর, আমরা সেই ব্যাপারে মত দিচ্ছি। এখানে ব্যক্তি বা দল আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ভবিষ্যৎ ও সমৃদ্ধ শান্তিময় বাংলাদেশ আমাদের লক্ষ্য।

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন– জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD