রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন




এপ্রিলের মধ্যে নির্বাচন দেয়ার পরামর্শ জামায়াত আমিরের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৩ মে, ২০২৫ ১২:৩৬ pm
Bangladesh Jamaat-e-Islami amir dr Shafiqur rahman জামায়াত ইসলামী আমির ডা শফিকুর রহমান
file pic

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে রোজা শুরু। যদি এ সময়ে সংস্কার এবং বিচার কাজ শেষ না হয়, তাহলে এপ্রিল মাস পার হওয়া উচিত নয়। কারণ এরপর কোরবানির ঈদ এবং ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে।

শনিবার সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের জেলা ও মহানগর আমির সম্মেলনে এ পরামর্শ দেন তিনি।

জামায়াত আমির বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন দেয়ার কথা বলেছে সরকার। সংস্কারের যে কার্যক্রম হাতে নেয়া হয়েছে, তা যদি গতিশীল করা এবং অংশীজনরা সহযোগিতা করলে, সরকার ঘোষিত সময়ে সংস্কারের পর নির্বাচন সম্ভব।

নারী কমিশনের প্রতিবেদনের কিছু সুপারিশ সরাসরি কোরআন বিরোধী উল্লেখ করে জামায়াত আমির বলেন, এই প্রস্তাব বাস্তবায়ন হলে দেশের পারিবারিক ব্যবস্থার ওপর বড় আঘাত লাগবে। কোরআন বিরোধী কমিটিকে বাতিল করতে হবে। এ বিষয়ে সরকারকে এরইমধ্যে আমরা সতর্ক করেছি। তারা যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD