রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন




আইভীকে বহনকারী গাড়িতে হামলা, পুলিশসহ আহত ৫

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৯ মে, ২০২৫ ১১:১৭ am
Dr. Salina Hayat Ivy is a Bangladeshi politician, physician, and the first and current mayor of Narayanganj City Corporation. She was given the status of State Minister on August 8, 2022, along with the Mayor of Chattragram. She won her third term as mayor in the Narayanganj City Corporation election in 2022. সেলিনা হায়াৎ আইভী (জন্ম ৫ জুন ১৯৬৬) বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দায়িত্বাধীন মেয়র।
file pic

হত্যা মামলায় গ্রেপ্তারকৃত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে ডিবি কার্যালয়ে নেওয়া পথে হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় পুলিশের গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণ করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ছয়টায় নারায়ণগঞ্জ শহরের গলাচিপা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশের দুই কনেস্টেবলসহ ৫ জন আহত হয়েছেন। হামলার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসানুজ্জামান।

এরপর দ্রুত একটি হত্যা মামলায় পুলিশ আইভীকে আদালতে হাজির করেন। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর পৌনে ৬টায় দেওভোগের চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতারের পর র‌্যাব ও পুলিশের ১৫টি গাড়ি নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ের দিকে রওনা হয়। সকাল সাড়ে ৬টায় গলাচিপার মোড়ে পৌছালে ৩০-৪০ জনের একটি দল ওই গাড়ি বহরে হামলা চালায়। তারা পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপসহ বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।

হামলার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসানুজ্জামান বলেন, সাবেক মেয়র আইভীর কোনো ক্ষতি হয়নি। তাকে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করে শুনানী শেষে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে, গ্রেফতারের সময় সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, পুলিশ গ্রেফতারি পরোয়ানা না দেখিয়ে ধরে নিয়ে যাচ্ছে। আমি নারায়ণগঞ্জে ২১ বছরের সেবায় কোনো দল কিংবা ব্যক্তিকে আঘাত করার মতো কিছু কখনও করিনি। যখনই নারায়ণগঞ্জে কোনো হত্যাকাণ্ড ঘটেছে তখনই আমি প্রতিবাদ করেছি, নারায়ণগঞ্জের সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছি। অথচ আমাকে অপরাধী হিসেবে গ্রেফতার করা হলো।

এসময় তিনি বিগত সময়ের মতো নারায়ণগঞ্জবাসীকে পাশে থাকার আহ্বান জানান। তারপরই পুলিশের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD