রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন




ঈদে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক ও কাভার্ড ভ্যান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১২ মে, ২০২৫ ৭:৩৩ pm
ট্রাক-কাভার্ড ভ্যান ট্রাক কাভার্ড ভ্যান মহাসড়ক মহা সড়ক Taxi pickup microbus truck ঢাকা-টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল highway hig hway বিমানবন্দর সড়ক যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident road যানজট বঙ্গবন্ধু সেতু ঢাকা-টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মোটরসাইকেল press motorbike bike motorcycles motorcycle Bike bike-show motorbike motorcycle motorcycles two-wheelers two wheeler বাইক শো মোটরবাইক মোটরসাইকেল রানার UM Brands bike রানার মহাসড়কে মোটরসাইকেল
file pic

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঈদের আগে ও পরে তিন দিন করে মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে গরু ও জরুরি পণ্যবাহী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

ফাওজুল কবির খান বলেন, ঈদের ছয় দিন- ৪, ৫, ৬ ও ১২, ১৩, ১৪ জুন ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে গরুবাহী যান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, ওষুধ, গার্মেন্টস পণ্য, সার ও জ্বালানি বহনকারী পরিবহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

তিনি আরও জানান, পশুর হাট সুনির্দিষ্ট সীমানায় বসানোর ব্যবস্থা করা হবে এবং কঠোরভাবে তা মনিটরিং করা হবে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে মনিটরিং টিম কাজ করবে বলেও উল্লেখ করেন উপদেষ্টা। চাঁদাবাজি বন্ধ এবং মহাসড়কে পুলিশের নজরদারি বাড়ানোর নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD