রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন




ঈদের ছুটিতেও খোলা থাকবে সব কাস্টম স্টেশন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২১ মে, ২০২৫ ১১:২৬ am
করদাতা nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর nbr আয়কর রিটার্ন Income tax National Income Tax Day জাতীয় আয়কর দিবস আয়কর দিবস aikor nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর Bangladesh Customs Government agency National Board of Revenue বাংলাদেশ কাস্টমস জাতীয় রাজস্ব বোর্ড শুল্ক ও ভ্যাট এক্সাইজ ভ্যাট কমিশনারেট কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট ঢাকা পূর্ব International Customs Day International Customs Day World Customs Organization WCO আন্তর্জাতিক কাস্টমস দিবস ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন ডব্লিউসিও Benapole township Sharsha Jessore Petrapole Custom House Customs Land Port landport বাংলাদেশ ভারত বেনাপোল স্থলবন্দর স্থল বন্দর পোর্ট শার্শা পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন বর্ডার যশোর ট্রানজিট সীমান্ত শূন্যরেখা পাচার আমদানি রফতানি রপ্তানি benapole custom কাস্টমস
file pic

আসন্ন ঈদুল আজহার ছুটিতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা থাকবে। ফলে সরকারি বন্ধের দিনগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল থাকবে। তবে ঈদের দিন সব কার্যক্রম বন্ধ থাকবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এ–সংক্রান্ত এক নির্দশনায় এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২০ মে) এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুল হাসানের (কাস্টম ও নীতি) সই করা এক আদেশে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার অভিপ্রায়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

আগামী ৬ অথবা ৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপন করা হতে পারে। ঈদুল আজহা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ১০ দিন ছুটি ঘোষণা করেছে। ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন। তবে ঈদের ছুটির মধ্যেও কাস্টম হাউসগুলো সীমিত পরিসরে খোলা থাকছে।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD