রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন




বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি বিএনপির

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ মে, ২০২৫ ৯:০৫ pm
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার (২৪ মে) সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠ শেষে ড. খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, আমরা গণতন্ত্র চাই এবং সাংবিধানিক অধিকার চাই। আর সেজন্যই আমরা বারবার নির্বাচনের তাগিদ দিচ্ছি। আর এটা আমাদের দায়িত্ব। আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি, এমনকি এখন পর্যন্তও চাচ্ছি না। কিন্তু উনার কাছে আমরা একটি রোডম্যাপ দাবি করেছি।

বৈঠকে বিএনপি একটি লিখিত প্রস্তাবনা জমা দিয়েছে। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, সংস্কার, আওয়ামী লীগের বিচার এবং নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপি মনে করে এই তিনটি কাজ একসঙ্গে চলতে পারে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে বিএনপি দাবি জানিয়েছে। বিএনপি কখনও প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেনি উল্লেখ করে তিনি বলেন, বিএনপি বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরাপত্তা উপদেষ্টা এবং অন্য দুইজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চায় বিএনপি। কারণ তাদের কারণে সরকারের নিরপেক্ষতা বজায় থাকছে না।

শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় শুরু হওয়া বৈঠক পৌনে নয়টায় শেষ হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD