রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন




সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: ড. মুহাম্মদ ইউনূস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ ৫:২১ pm
Muhammad Yunus Bangladeshi social entrepreneur banker economist civil society leader awarded Nobel Peace Prize founding Grameen Bank microcredit microfinance মুহাম্মদ ইউনূস অধ্যাপক বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণ প্রবর্তক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা
file pic

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামে এ কথা বলেন তিনি।

‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নির্ভেজাল উপায়ে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের ওপরই গুরুত্ব আরোপ করা হচ্ছে। অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের কথাও তুলে ধরেন তিনি।

প্রধান উপদেষ্টা আরও জানান, অনেক চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এই সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ। এ সময়, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন তিনি।

অপরদিকে, এশিয়ার অস্থির বাস্তবতায় শান্তি, আস্থা ও অন্তর্ভুক্তির ওপর জোর দেন ড. ইউনূস। তিনি বলেন, আঞ্চলিক ভবিষ্যৎ শুধু জিডিপির সংখ্যায় নয়, মানুষের কল্যাণ, বিশ্বাস এবং সাহসিকতা দিয়ে নির্ধারিত হবে। এ সময়, অনুষ্ঠানে তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD